রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই আসি চিকেন ম্যারিনেশনে; এর জন্য একটা বাটিতে চিকেনের টুকরো, নুন, হলুদ, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো আর ফেটানো টক দই দিয়ে মেখে ১ ঘন্টা মতো রেখে দিতে হবে।
- 2
এবার একটা কড়ায়ে খানিকটা জল, কিউব করে কাটা পেঁয়াজ, গোটা আদা রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম গুলো দিয়ে ৫ মিনিট মতো ঢাকা দিয়ে ফোটাতে হবে। সেদ্ধ হওয়া মশলা গুলো ঠান্ডা হলে ছেঁকে নিয়ে, ব্লেন্ডারে একটা স্মুদ পেস্ট করে নিতে হবে।
- 3
আবারও কড়ায়ে তেল গরম করে তাতে ফোড়ন গুলো দিয়ে একটা হালকা গন্ধ বেরোলে পেস্ট করা মশলা টা দিয়ে তেল ছাড়া অব্দি কষাতে হবে।
- 4
তারপর ধনে গুড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো, গরম মশলা গুড়ো আর টমেটো পিউরি দিয়ে আবারও কষানো। তেল ছেড়ে এলে ম্যারিনেটেড চিকেন দিয়ে ভালো করে কষাতে হবে।
- 5
ফাইনাল কষানো হয়ে গেলে ১/২ কাপ মতো গরম জল দিয়ে, ঢাকা দিয়ে একদম কম আঁচে ১৫ মিনিট মতো ফুটতে দিতে হবে।
- 6
চিকেন মাখামাখা হয়ে গেলে ফ্রেশ ক্রিম আর কাসৌরি মেথি ছড়িয়ে ৫ মিনিট মতো রেখে নামিয়ে নিলেই রেডি “চিকেন লাবাবদার”। নামটার মধ্যেই কেমন নবাব নবাব ব্যাপার আছে, তাই এটা বানিয়ে পুরো নবাবি কেতায় পারাঠা অথবা পোলাও এর সাথে জমিয়ে খান 🤗
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (17)