ভাপা ডাব চিংড়ি (bhapa daab chingri recipe in Bengali)

#আমিষ/নিরামিষ
#samantabarnali
আজকে আমি বানালাম ভাপা ডাব চিংড়ি। এটা আমার নিজস্ব রেসিপি। ভাপা চিংড়ি থেকে ভাপা ডাব চিংড়ি বানালাম।
ভাপা ডাব চিংড়ি (bhapa daab chingri recipe in Bengali)
#আমিষ/নিরামিষ
#samantabarnali
আজকে আমি বানালাম ভাপা ডাব চিংড়ি। এটা আমার নিজস্ব রেসিপি। ভাপা চিংড়ি থেকে ভাপা ডাব চিংড়ি বানালাম।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিংড়ি গুলো কে নুন হলুদ সরষের তেল দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে ১০ মিনিট।
- 2
সরষে আর পোস্ত টা বেঁটে নিয়ে ম্যারিনেট করা চিংড়ি র সাথে মিশিয়ে দিয়ে তাতে একটু চিনি, ডাবের জল, নারকেলের দুধ, নারকেল কোরা, নারকেল এর মালাই, দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 3
এর পর ডাবের মুখ টো চার কোনা করে কেটে ডাবের মুখ টা তুলে নিয়ে তাতে চিংড়ি র মিশ্রণ টা ডাবের মধ্যে দিয়ে ওপর থেকে সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুখ টা বন্ধ করে দিতে হবে।
- 4
এরপর প্রেসার কুকার এ একটু জল নিয়ে একটা স্ট্যান্ড এর ওপরে ডাব টাকে বসিয়ে দিয়ে প্রেসার কুকারের লিড টাকে বন্ধ করে ২ টো সিটি দিতে হবে।
- 5
এরপর ১০ মিনিট পর প্রেসার কুকারের লিড খুলে দিয়ে ডাব টা কে বের করে নিতে হবে। ডাবের মুখ টা খুলে দিয়ে গরম গরম পরিবেশন করুন ভাপা ডাব চিংড়ি।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (6)