ঢাকাই পরটা(Dhakai parota recipe in Bengali)

ঢাকাই পরটা(Dhakai parota recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা টা চেলে নিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ সাদা তেল, ১ চা চামচ চিনি আর পরিমাণ মত লবণ দিয়ে মিশিয়ে নেব। এবার জল দিয়ে মেখে নেব। ময়দা মাখা টা খুব বেশি সক্ত ও হবে না আবার খুব বেশি নরম ও হবে না। ঢেকে রাখতে হবে ১৫ মিনিট।
- 2
এবার লেচি গুলো কেটে নেব। একটা লেচি নিয়ে গোল পাতলা একটা রুটি বেলে নেব। রুটি টার উপরে দেব ১ চা চামচ সাদা তেল।তার পর তেল টা ভালো করে মাখিয়ে নিয়ে এর উপরে ভালো করে ময়দা ছড়িয়ে মাখিয়ে নেবো।
- 3
এবার একটা ছুরি দিয়ে রুটি র ঠিক মাঝখান থেকে বাইরের সাইড অবধি লম্বা করে কেটে নেব।
- 4
এবার একটা কাটা অংশ ধরে গোল করে মোড়াতে পুরু করতে হবে, আর পুরো রুটি টা গোল করে মুড়িয়ে নিয়ে একটা কোন সেপে আনতে হবে। আর শেষ ভাগ টাতে একটু জল লাগিয়ে আটকে নেব।জল না লাগালে খুলেযাওয়ার সম্ভাবনা থাকে।
- 5
এবার কোন সেপে র লেচি কার মাথার দিকের সরু দিক টা কেটে বাদ দেব। আর কাটা মাথা টায় ১/২ চা চামচ তেল ঢেলে দেব।
- 6
এবার এটা গোল করে হালকা হাতে বেলে নিতে হবে।
- 7
এরপর কড়াইতে লুচি যেমন করে ছাকা তেলে ভাজা হয় সেই রকম করে ছাকা তেলে ভেজে নিলেই রেডি ঢাকাই পরটা।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (11)