#পনির টিক্কা মসলা (Paneer tikka masala recipe In Bengali)

#পনির টিক্কা মসলা (Paneer tikka masala recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্রে টক দই, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তন্দুরি মশলা, বেসন, সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়ে পনির গুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ৩০ মিনিটের জন্য।
- 2
৩০ মিনিট পর কাবাব কাঠির মধ্যে পনির গুলো ঢুকিয়ে তাওয়া তে তেল গরম করে টিক্কা মত পাল্টে পাল্টে করে নিতে হবে।
- 3
টিক্কা গুলো তৈরি হয়ে গেলে অন্য করায় এ তেল গরম করে গোটা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেবো ।
- 4
পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ১ মিনিটের জন্য নাড়াচাড়া করে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যায়।
- 5
তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে টমেটো বাটা দিয়ে আরো ৫-৬ মিনিট কষিয়ে নিতে হবে।
- 6
মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে স্বাদমত নুন দেবো। জল ফুটতে শুরু করলে কাবাব কাঠি থেকে পনির গুলো বের করে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট কম আঁচে।
- 7
১০ মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ।
- 8
৫ মিনিট পর গরম গরম পরিবেশন করতে হবে। (রুটি, নান, কুলচা সবার সাথে জমে যাবে।)
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (11)
Chaliye jao..Amio kichu notun try korechi parle dekhe comment dio..👍ar bhalo lagle onusoron dite paro✌️