এগ চিলি (Egg Chili Recipe in Bengali)

এগ চিলি (Egg Chili Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডিম গুলোকে ভেঙে স্বাদ মত লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিতে হবে।
- 2
তার পর একটি পাত্রে ৪টেবিল চামচ মত তেল দিয়ে ডিম ঢেলে দিতে হবে। এবার কড়াইতে একটি স্টান্ড বসিয়ে আর ১গ্লাস জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন।ফুটে গেলে গ্যাস মিডিয়ামে রেখে ডিমের পাত্রটি বসিয়ে দিয়ে ১৫-২০মিনিট ভাপিয়ে নিতে হবে।
- 3
তারপর একটা টুথপিক দিয়ে দেখে নেবেন হয়েছে কিনা।এবার ডিমটি ঠান্ডা হয়ে গেলে চাকু দিয়ে চার দিক ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে দেবেন আর চৌকো করে কেটে নেবেন।
- 4
এবার ডিমের মধ্যে ২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার মাখিয়ে সাদা তেলে হালকা করে ভেজে নিন।
- 5
তার পর ৩টেবিল চামচ সাদা তেলে গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ ক্যাপ্সিকাম হালকা ভেজে নিন। তার পর টমেটো সস, চিলি সস, স্বাদ মত লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পরিমাণ মত জল দিয়ে দিন।
- 6
তার পর ফুটে গেলে ডিম গুলোকে দিয়ে দিন। শেষে স্বাদ মত চিনি দিয়ে পছন্দ মত গ্ৰেভি রেখে নামিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)