গাট্টা ভাজা (Gatta bhaja recipe in bengali)

গাট্টা ভাজা (Gatta bhaja recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা তে এক টেবিল চামচ ঘি, নুন, কালো জিরে ও সোডা মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে হালকা গরম জল দিয়ে শক্ত করে মেখে নিলাম।এক ঘন্টা চাপা দিয়ে রাখলাম।
- 2
এবার এক ঘন্টা পরে ঢাকনা খুলে ভালো করে মেখে নিলাম। এবার গজা তৈরি করার মত পুরো ময়দা নিয়ে হাতের তালুতে করে চাপড়ে চাপড়ে গোল লেচি করলাম।আবার ওটাকে ভাঁজ করে নিলাম, আবার হাতের তালু দিয়ে চাপড়ে গোল করে আবার ভাঁজ করে নিলাম। এইভাবে চার পাঁচ বার করে নিলাম। তারপর ছুরি দিয়ে লম্বা করে কেটে নিলাম। আবার আড়াআড়ি করে ছোট ছোট গজার আকারে কেটে নিলাম
- 3
এবার কড়াইএ তেল ও বাকি ঘি দিয়ে দিলাম। তেল গরম হলে আগুন একদম কমিয়ে দিয়ে ওর মধ্যে সব গজা গুলো দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম। এটা যাতে তেল ঝরে যায় একটা পেপার ন্যাপকিনের উপর ভেজে তুলে রাখুন। এবার ওর মধ্যে বিট লবণ ও লংকা গুঁড়া,গোল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে এয়ার টাইট কন্টেইনার এ রেখে দিলাম চা দিয়ে পরিবেশন করতে।
- 4
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (6)