চটজলদি ভেজিটেবল চপ(chotjoldi vegetable chop recipe in Bengali)

Shampa Jana @cook_26441964
চটজলদি ভেজিটেবল চপ(chotjoldi vegetable chop recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু,গাজর, বিট ভালো করে সেদ্ধ করে একসাথে মিশিয়ে দিতে হবে।
- 2
এরপর কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বের হলে ওর মধ্যে সেদ্ধ করা সব্জি, নুন, চিনি ও বাদাম ভাজা মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে।
- 4
একটি বাটিতে বেসন, নুন, গরম মশলা ও জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- 5
এরপর বলগুলো বেসনের গোলায় ডুবিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14180433








মন্তব্যগুলি