ভেজ বিরিয়ানি (veg biryani recipe in bengali)

ভেজ বিরিয়ানি (veg biryani recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা পাত্রে বাসমতি চাল ধুয়ে এক ঘণ্টা থেকে ২ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে।সবজি গুলো কে এভাবে কেটে নিয়েছি।
- 2
এবারে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে পনির তারপর বাকি সবজি গুলো ভেজে একটা পাত্রে তুলে রাখতে হবে।
- 3
এবারে কড়াইতে তেজপাতা, গোটা জিরে,শুকনো লঙ্কা,এলাচ দারচিনি ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে।পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা, রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে।সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে টকদই দিয়ে দিতে হবে।
- 4
এবারে প্রয়োজন মতো জল দিয়ে সব সবজি গুলো কে দিয়ে ১০-১২ মিনিট মাঝারি আঁচে রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।এবারে এক পাত্রে জল বসিয়ে জলটা যেই ফুটতে থাকবে তার বাসমতি চাল গুলো ঢেলে দিতে হবে এর মধ্যে একটু নুন আর অল্প সাদা তেল আর লেবুর রস দিতে হবে।
- 5
ভাতটা এমনভাবে নামাতে হবে যাতে একটু শক্ত থাকে, নামানোর পর ভাত গুলো ছাঁকনি দিয়ে ছেকে নিতে হবে।
- 6
এবারে কড়াইতে সবজি গুলো ওপরে ভাত সাজিয়ে কেওড়া জল,বেরেস্তা জল,ঘি এবং বেরেস্তা ছড়িয়ে ১০-১৫ মিনিট দম দিয়ে নামিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (3)
Wish you a happy New year Dear 🌷🌷