ক্যাপসি এগ কোফ্তা কারি (Capsi Egg Kofta curry Recipe in Bengali)

Arpita Biswas @cook_25624560
ক্যাপসি এগ কোফ্তা কারি (Capsi Egg Kofta curry Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডিম গুলো সিদ্ধ করে লম্বালম্বি অর্ধেক করে কেটে নিতে হবে।
- 2
একটা পাত্রে বেসন নিয়ে তাতে লবণ, এক চিমটে হলুদ ও লঙ্কা গুঁড়ো, এক চা চামচ পিঁয়াজ রসুন বাটা আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে ডিম গুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে কোফ্তা গুলো তুলে নিতে হবে ।
- 4
ওই তেলের মধ্যেই ক্যাপ্সিকাম হালকা ভেজে তুলে নিয়ে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট টা দিয়ে নাড়তে হবে।
- 5
কিছুক্ষণ পরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে ক্যাপ্সিকাম দিতে হবে।
- 6
এবার 1কাপ উষ্ণ জল দিয়ে ডিমের কোফ্তা গুলো দিয়ে দিতে হবে। গ্ৰেভি গা মাখা হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14530393













মন্তব্যগুলি (14)