চিলি অয়েল মোমো (chilli oil momo recipe in Bengali)

Kasturee Saha @kasturee_saha44
#১লাফেব্রুয়ারি
খুব মুখরোচক বিকেলের জলখাবার
চিলি অয়েল মোমো (chilli oil momo recipe in Bengali)
#১লাফেব্রুয়ারি
খুব মুখরোচক বিকেলের জলখাবার
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা কে নুন ও জল দিয়ে মেখে নিতে হবে।ময়ান দেয়ার দরকার নেই।
- 2
চিকেন কিমা কে নুন,ভিনেগার,সোয়া সস অর্ধেক,গোলমরিচ, রসুন কুচি অর্ধেক,পেঁয়াজ কুচি,বাঁধাকপি কুচি,সাদা তেল সব দিয়ে মেখে রেখে দিতে হবে ২ ঘন্টা।
- 3
এবার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে সেটা বেলে নিয়ে, ওর ভেতর পুর ভরে দিতে হবে।ইচ্ছা মত আকারে গড়ে নিতে হবে।
- 4
এবার মোমো ম্যাকারে মোমো গুলো এক এক করে সাজিয়ে ঢাকা দিয়ে স্টিম করতে হবে ১৫-২০ মিনিট।
- 5
মোমো এবার তৈরি,কিন্তু আরও কিছু করতে হবে।একটা পাত্রে সাদা তেল গরম করতে হবে।ওতে আদা ও রসুন কুচি দিয়ে ভাজতে হবে।তারপর ওতে চিলি ফ্লেক্স, সয়াসস ও নুন দিয়ে নেড়ে নিয়ে স্টিম করা মোমো দিয়ে টস করে নামিয়ে নিলেই তৈরি চিলি অইল মোমো।
- 6
গরম গরম বিকালের জলখাবার হিসাবে দারুন কিন্তু।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14579244












মন্তব্যগুলি