ঠাকুরবাড়ির ছানার ডালনা (Thakurbarir chanar dalna recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
ঠাকুর বাড়ির ছানার ডালনা খুবই জনপ্রিয় একটি নিরামিষ রান্না এটি গরম ভাত দিয়ে খেতে খুব ই ভালো লাগে।
ঠাকুরবাড়ির ছানার ডালনা (Thakurbarir chanar dalna recipe in Bengali)
#ফেব্রুয়ারি৩
ঠাকুর বাড়ির ছানার ডালনা খুবই জনপ্রিয় একটি নিরামিষ রান্না এটি গরম ভাত দিয়ে খেতে খুব ই ভালো লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ ফুটিয়ে পাতি লেবুর রস দিয়ে ছানা কেটে জল ঝরিয়ে নিতে হবে
- 2
এরপর ওই ছানায় ময়দা,নুন,চিনি দিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে ভালো করে মেখে নিজের মনের মতো আকারে বানিয়ে নিতে হবে
- 3
কড়াইতে ঘি গরম করে আবার ছানার বল গুলো হালকা করে দুপিঠ ভেজে নিতে হবে
- 4
ভাজা হলে ছানা গুলো তুলে আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 5
আবার আদা,কাঁচা হলুদ ও 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে
- 6
একটা ছোট বাটিতে সব গুঁড়ো মশলা ও বাটা মশলা একসাথে নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে
- 7
কড়াইতে তেল গরম করে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওতে মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 8
মশলা কষে তেল ভেসে উঠলে ভাজা আলু দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে
- 9
কিছুক্ষণ পর ঢাকা খুলে ছানার বল ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে আরো কিছু সময় ঢেকে রাখতে হবে
- 10
এরপর ঢাকা খুলে গরম মসলা বাটা, ঘি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (5)