তুলসী বীজ দিয়ে আঙুরের সরবত(Tulshi beej diye angurer sharbat recipe)

#পানীয়
থাই তুলসীর বীজ দিয়ে পানীয় অনেকেই বানায় কারন এর সাইজ টা ঠিক চিয়া বীজ এর মতো। তাই ভেজানোর পর এটি চিয়া বীজের এর মতো লাগে এবং এটির আয়ুরবেদিক গুনাগুন প্রচুর। দেশী তুলসীর বীজ থাই তুলসীর মতো বড় সাইজের না হলেও ভেজানোর পর এটিও একটু থকথকে হয়ে যায়। আর আয়ুর্বেদিক গুনাগুন তো আছেই। তাই আমি আজ দেশী তুলশী বীজ ব্যবহার করলাম। খেতে খুবই সুন্দর হয়েছে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
পুদিনা পাতা আর আঙুর মিক্সিতে বেটে নিতে হবে।
- 2
তুলসী বীজ ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট।
- 3
এবার জল এর সঙ্গে লবণ, চিনি, লেবুর রস মিশিয়ে নেব।
- 4
এর মধ্যে আঙুর বাটা দিয়ে দেব। মিসিয়ে নিয়ে ছেকে নেব।
- 5
সার্ভং গ্লাস এ গেলে উপর থেকে ভেজানো তুলসী বীজ দিয়ে দেব। এবার লেবুর টুকরো আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এই সরবত।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (17)