সর্ষে পোস্ত সহযোগে পটল কালিয়া (sorshe posto sahajoge potol kalia recipe in Bengali)

#পটলমাস্টার
গরম ভাতের সঙ্গে এই কালিয়া জাস্ট জমে যায়।
সর্ষে পোস্ত সহযোগে পটল কালিয়া (sorshe posto sahajoge potol kalia recipe in Bengali)
#পটলমাস্টার
গরম ভাতের সঙ্গে এই কালিয়া জাস্ট জমে যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পটলের খোসা বঁটিতে চেঁছে নিয়ে তারপর পটলের দুইধার অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম. তারপর পটলের খোসা অল্প অল্প ছাড়িয়ে পটলের দুইদিক আড়াআড়িভাবে অল্প কেটে নিলাম. এবার পটল গুলোকে ভাল করে ধুঁয়ে নুন,হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম.2টি পেঁয়াজ ও টমেটো কে ছোট ছোট করে কেটে নিলাম.
- 2
এবার কালো সরষে,পোস্ত,আদা, রসুন,কাঁচালঙ্কা ও অল্প নুন একসঙ্গে করে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম.
- 3
এবার কড়াইতে পরিমান মত তেল গরম করে প্রথমে পটল গুলো মোটামুটি ভেঁজে নিলাম. তারপর তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে, এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোরণ দিয়ে দিলাম. তারপর তারমধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম.পেঁয়াজ অল্প ভাজা হয়ে এলে তারমধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম.
- 4
টমেটো মজে গলে গেলে তৈরি করে রাখা মসলার পেস্ট, প্রয়োজনমতো নুন, হলুদ ও অল্প চিনি তার মধ্যে দিয়ে দিলাম. মসলা অল্প কষিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে দিলাম. তারপর ভালো করে নেড়েচেড়ে ভেজে রাখা পটল গুলো তার মধ্যে দিয়ে একটি ঢাকনা দিয়ে কড়াই এর মুখ ঢেকে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিলাম. 10-15মিনিট এইভাবে রাখার পর জল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে তার মধ্যে অল্প গরম মসলা ছরিয়ে ভাল করে মিশিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম.
- 5
তৈরি হয়ে গেল সরষে পোস্ত সহযোগে পটল কালিয়া.
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)