ডালের কোপ্তা কারি (Daaler kofta curry recipe in Bengali)

#ডালশান
মাছ, মাংস, কাঁচকলার কোপ্তা আমরা প্রায়ই বানিয়ে থাকি। ডালের কোপ্তা খেতে বেশ অন্যরকম।
ডালের কোপ্তা কারি (Daaler kofta curry recipe in Bengali)
#ডালশান
মাছ, মাংস, কাঁচকলার কোপ্তা আমরা প্রায়ই বানিয়ে থাকি। ডালের কোপ্তা খেতে বেশ অন্যরকম।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডাল ধুয়ে ৪ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। মিক্সিং জারে আদা, ২শুকনা লঙ্কা, ৩ কাঁচালঙ্কা, ১চা চামচ জিরে, মৌরি রেখে জল ঝরানো ডাল দিয়ে একদম শুকনো করে পিষতে হবে। আঠালো হবে কিন্তু জলের পরিমাণ বেশি হলেই বড়া হয়ে যাবে কোপ্তা গড়া যাবেনা।
- 2
এবার ডালের মন্ডর মধ্যে সেদ্ধআলু, লবণ, ১/২টেবিলচামচ হলুদগুঁড়ো, ১চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা চামচ ভাজামশলা প্রয়োজনে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে মেখে মন্ড বানিয়ে হাতে তেল লাগিয়ে কোপ্তা গড়ে নিতে হবে।
- 3
প্যানে খানিকটা তেল গরম করে কোপ্তাগুলো খাস্তা করে ভেজে তুলে নিতে হবে।
- 4
কড়াইয়ে ৩টেবিলচামচ তেলে এলাচ, শুকনোলঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ণ দিয়ে আলু ভেজে নিতে হবে। একটা বাটিতে লবণ, চিনি, সব গুড়োমশলা জলে গুলে কড়াইয়ে দিয়ে কষতে হবে।
- 5
আলু প্রায় সেদ্ধ হয়ে মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে ঝোল চাপিয়ে খানিকটা ফুটলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ৩-৪ মিনিট চাপা দিয়ে রেখে ঘি, গরমমশলা ছড়িয়ে গ্যাস নিভিয়ে দুই মিনিট ঢেকে রাখতে হবে।
- 6
উপরে কাঁচালঙ্কা, ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ডালের কোপ্তা কারি।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (6)