পাট পাতার ডাল(Pat patar Dal Recipe in Bengali)

#ডালশান
প্রচন্ড গরম চলছে। গরমের দুপুরবেলায় এই ডাল দিয়ে ভাত খেলে পেট ভালো থাকে এবং শরীর ঠান্ডা থাকে। এই রান্নাটি আমার ঠাকুমার কাছ থেকে শেখা।
পাট পাতার ডাল(Pat patar Dal Recipe in Bengali)
#ডালশান
প্রচন্ড গরম চলছে। গরমের দুপুরবেলায় এই ডাল দিয়ে ভাত খেলে পেট ভালো থাকে এবং শরীর ঠান্ডা থাকে। এই রান্নাটি আমার ঠাকুমার কাছ থেকে শেখা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পাটপাতা ছাড়িয়ে নিয়ে তারপর ভাল করে ধুয়ে বড় বড় করে কেটে নিলাম.তারপর একটি পাত্রে মুগ ডাল ধুয়ে তাতে পরিমানমত জল দিয়ে তার মধ্যে চেরাকাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন ও অল্প সাদা তেল দিয়ে ডাল সিদ্ধ করে রাখলাম.
- 2
এবার একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা,কালো জিরে, ও রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম. ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা পাট পাতা তার মধ্যে দিয়ে দিলাম. পাতা মজে এলে তারমধ্যে পরিমান মত হলুদ, নুনও চিনি দিয়ে দিলাম.
- 3
তারপর করাইয়ের মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম. তারপর সমস্ত উপকরণ ভালো করে ফুটে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম. তৈরি হয়ে গেল পাট পাতার ডাল.
Top Search in
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি