অঙ্গারা চিকেন (angara chicken recipe in Bengali)

জনপ্রিয় এই উত্তর ভারতের পদটি খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরী করাও সহজ।
অঙ্গারা চিকেন (angara chicken recipe in Bengali)
জনপ্রিয় এই উত্তর ভারতের পদটি খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরী করাও সহজ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বাটিতে টক দই, ভাজা মশলা এবং আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিলাম একটা চামচ দিয়ে।
- 2
এবার মুরগীর মাংস ভালো করে ধুয়ে নিয়ে, টকদই মিশ্রণ, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কমলা খাবার রং, ১.৫ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- 3
গ্যাস ওভেন এ কয়লা গরম করে নিলাম।
- 4
এবার ম্যারিনেট করা মাংসর বাটির মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল এর টুকরোর উপর কয়লা বসিয়ে উপর থেকে ১ চা চামচ ঘি ঢেলে দিলাম। ধোঁয়ায় বাটি ভরে গেলে চাপা দিয়ে মাংসটা ১ ঘন্টা রেখে দিলাম।
- 5
একটা মিক্সিং জারে পেঁয়াজ বেড়েস্তা আর ২ টি টমেটো কুচিয়ে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরী করে নিলাম।
- 6
১ ঘন্টা পর রান্নায় ফিরে এলাম। কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। ৫ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলাম।
- 7
এবার ম্যারিনেটেড মশলা কড়াই তে ঢেলে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিলাম ১ চা চামচ কাসৌরি মেথি।আর বেড়েস্তা, টমেটো পেস্ট দিয়ে দিলাম কড়াই তে। ভালো করে মিশিয়ে নিলাম।
- 8
১/৪ কাপ উষ্ণ গরম জল কড়াতে ঢেলে এবার কড়াই ঢাকা দিয়ে দিলাম। ২০ মিনিট একদম কম আঁচে রান্না করে নিলাম। মাঝে মাঝে কড়ার ঢাকনা খুলে খুন্তি দিয়ে গ্রেভি টা মিশিয়ে নিলাম। যাতে গ্রেভি টা কড়ার নিচে লেগে না যায়।
- 9
২০ মিনিট পর গ্যাস বন্ধ করে অপর দিকের বার্ণার এ কাঠ কয়লা গরম করে নিলাম আবার।এবার কড়ার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল বসিয়ে ওর মধ্যে গরম কয়লা বসিয়ে উপর থেকে আবার আগের মতন এক চামচ গরম ঘি ঢেলে দিয়ে কড়াই ঢাকা দিয়ে ১৫ মিনিট চাপা দিয়ে রাখলাম
- 10
১৫ মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে অঙ্গারা চিকেন একটা বাটিতে ঢেলে নিলাম।
- 11
অঙ্গারা চিকেন পরিবেশন করলাম গরম গরম এগ ফ্রাইড রাইস এর সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes
- আলু চিঁড়ার মুখরোচক স্ন্যাক্স(aloo chirar mukhorochok snacks recipe in Bengali)
- মুসুর ডালের বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি (masoor daler bora diye peper tarkari Recipe in Bengali)
- নিরামিষ নারকেল পটল আলু কষা(niramish narkel potol aloo kosha recipe in Bengali)
- গ্ৰেভি চিলি চিকেন (gravy chilli chicken recipe in bengali)
- গ্রীল্ড চিকেন (Grilled chicken recipe in Bengali)



















মন্তব্যগুলি