রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুরগীর মাংস ভাল করে ধুয়ে আদা রসুন বাটা ও টক দই দিয়ে ভাল করে মেখে 2 ঘণ্টা রেখে দিতে হবে ।
- 2
কড়াইতে সব গরম মশলা ভেজে গুঁড়ো করে নিতে হবে ।
- 3
কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে টমেটো বাটা দিয়ে কষে নিতে হবে।
- 4
এবার নুন, হলুদ গুড়ো, ধনে গুড়ো ও কাশ্মীরি লংকা গুড়ো ও একটু জল দিয়ে আবারও মশলা কষে নিতে হবে ।
- 5
এবার মুরগীর মাংস দিয়ে ভাল করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে 15মিনিট রান্না করতে হবে ।
- 6
এবার আরেকটা কড়াইতে ফ্রেশ ক্রিম গরম করে তাতে বড় করে কাটা পেঁয়াজ ও কাসুরী মেথি মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে দিতে হবে ও প্রয়োজনে অল্প গরম জল মেশাতে হবে ।
- 7
মাংস সিদ্ধ হলে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে 5 মিনিট ঢেকে নামিয়ে নিলেই রেডি / তৈরি মুরগীর দো পেঁয়াজা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7939239




মন্তব্যগুলি