রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 2
পোস্ত একটু নুন দিয়ে বাটতে হবে।গন্ধরাজ লেবুর ছাল একটু কুরে নিতে হবে।
- 3
তেল গরম হলে আদাবাটা দিয়ে কষিয়ে কাচালঙকা বাটা টা দিতে হবে।কাচা গন্ধ চলে গেলে ওতে গন্ধরাজ লেবুর রস সামান্য একটু দিয়ে নাড়াচাড়া করে নুন দিতে হবে।হলুদ অল্প জলে গুলে মিশিয়ে এক কাপ গরম জল দিয়ে ফুটিয়ে তাতে ভাজা মাছ দিয়ে ঢাকা দিতে হবে।
- 4
ঝোল ফুটে গা মাখা হলে ওতে লেবুর ছাল টুকু দিয়ে ভাল করে মিশিয়ে নামাতে হবে।এবার ওতে লেবুর বাকি রস মিশিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
তৈরি হল গন্ধরাজ কাতলা।গরম ভাতের সাথে একটি অসাধারণ পদ এটি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7978754





মন্তব্যগুলি