রান্নার নির্দেশ সমূহ
- 1
কাতলা মাছ ভাল করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে।
- 2
ঐ তেলে শুকনো লঙকা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজা করে আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।
- 3
কাচা গন্ধ চলে গেলে ওতে কাজুবাটা দিয়ে হালকা আচে কষাতে হবে।তেল ভেসে উঠলে পরিমাণ মত নুন দিয়ে সরষে বাটা টা জলে গুলে ওতে দিতে হবে।
- 4
জলের পরিমাণ খুব অল্প হবে।তবে খুব প্রয়োজন পড়লে অল্প জল দেওয়া যাবে।ফুটন্ত ঝোলে মাছ গুলো দিয়ে আধা কাপ দুধ,দুফোটা ঘি ও এক চিমটে গরম মশলা বাটা দিয়ে কড়াই ঢাকা দিতে হবে।ঢাকনা খুব ভালো করে বন্ধ করে আচ ঢিমে করে দিতে হবে।
- 5
মিনিট সাতেক পর ঢাকা খুলে নুন দেখে নিয়ে খুব সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে বাকি ঘি ও গরম মশলা টুকু দিয়ে আবার ঢাকা দিতে হবে। এসময় আচ বন্ধ করতে হবে।
- 6
মিনিট তিনেক পরে ঢাকা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে কাতলার দম।এটি কম ঝালের রান্না।তবে কেউ চাইলে লঙকা গুড়ো দিতে পারেন।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি