রান্নার নির্দেশ সমূহ
- 1
পাঁঠার মাংস ভালো করে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিট।
- 2
10 মিনিট পর ম্যারিনেট করা মাংসের মধ্যে আদা রসুন ও পেঁয়াজ বাটা, নুন,হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,লঙ্কার গুঁড়ো,কাঁচালঙ্কা বাটা ভালো করে মাখাতে হবে
- 3
এর মধ্যে তেল দিয়ে আরেকবার ভালো করে পুরো পাঁঠার মাংস মেখে নিতে হবে।
- 4
ময়দা জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 5
এরপর বাঁশের একটা দিক ময়দা দিয়ে বন্ধ করে দিতে হবে।
- 6
এরপর বাশের যে দিকটা খোলা থাকছে তার মধ্যে ম্যারিনেটেড মাটন দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে।
- 7
এরপর অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে পুরো মুখ বন্ধ করে উনুনে বসাতে হবে।
- 8
৪০ মিনিট রান্না করতে হবে।
- 9
রান্না হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে একদিকে থেকে ময়দা খুলে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/9522245




মন্তব্যগুলি