সুজির ভেজ আপ্পাম (Sujir Veja Appam Recipe in Bengali)

সুজির ভেজ আপ্পাম (Sujir Veja Appam Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই সবজির খোসা ছাড়াতে হবে ও পরিষ্কার করে ধুয়ে গ্রেট করতে হবে।এবার একটি পাত্রে 3 কাপ সুজি ঐ একই কাপের 1/2কাপ টকদই,নুন,কাঁচালঙ্কা কুঁচি ও গ্রেট করা সবজি নিতে হবে।
- 2
এবার ভালো করে ফেটিয়ে একসাথে মিক্স করতে হবে।এবার মিশ্রনটির মধ্যে ইনো মেশাতে হবে ।
- 3
এবার আপ্পাম প্যান প্রথমেই প্রি হিট করে তাতে তেল ব্রাশ করে নিয়ে মিশ্রণটি দিয়ে ঢাকা দিতে হবে ও7-8 মিনিট পর ঢাকা তুলে ওপরের দিকে আবার তেল ব্রাশ করে নিয়ে আপ্পাম গুলি উল্টে দিতে হবে ও 5 মিনিট আরো ঢাকা দিয়ে বেক করতে হবে।তাহলেই তৈরি ভেজ আপ্পাম।
- 4
- 5
এবার চাটনির জন্য প্যানে 1চা চামচ তেল দিয়ে গোটা সর্ষে,কাঁচালঙ্কা কুঁচি,কারিপাতা দিয়ে ফোড়ন করে টকদই এর মধ্যে দিতে হবে।সাথে চাট মশলা, বিট নুন,চিনি দিয়ে ভালো করে ফেটাতে হবে।
- 6
আমি এখানে টকদই এর চাটনির সাথে সুজির ভেজ আপ্পাম পরিবেশন করেছি।টকদই শরীরের জন্য খুব উপকারী।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (15)