রসগোল্লা(দুধ দিয়ে তৈরি মজার কিছু)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রসগোল্লা তৈরীর জন্য জানা তৈরি করে নিবো। সেজন্য একটি হাঁড়িতে এক লিটার তরল দুধ জাল দিয়ে নিবো, এবং এর সাথে পরিমাণ অনুযায়ী ঘন টকদই দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো। এবং জানা তৈরি করে নিবো। অনেকেই লেবুর রস বা ভিনেগার দিয়ে জানা তৈরি করেন, কিন্তু টকদই দিয়ে ছানা তৈরি করলে জানাটা খুব সফ্ট থাকে।
- 2
এবারে জানাটা পানি সহ ঠান্ডা করে নিয়ে একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিবো এবং বাড়তি পানি ঝড়িয়ে নিয়ে কাপড়ের মুখ বেঁধে ৩০ মিনিট ঝুলিয়ে রাখবো,এতে সব পানি ঝড়ে যাবে।
- 3
এবারে ছানার পানি ঝড়তে ঝড়তে চিনির সিরা তৈরি করে নিবো, সেজন্য একটি হাঁড়িতে ৫ কাপ পানি এর সাথে আড়াই কাপ চিনি দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে নিবো, এবং সিরায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো।
- 4
এদিকে ছানার পানি পুরোপুরি ঝড়ে গেলে জানা একটি প্লেইটে নিবো এবং এর সাথে ১/২চা চামূ চিনি ও ১চা চামচ সুজি দিয়ে আলতো হাতে মেখে নিবো, কিন্তু খুব জোরে জোরে মাখবোনা,এতে ছানার তেল বেড় হয়ে যায়,তাই হালকা ভাবে আস্তে আস্তে মাখতে হবে।এভাবে মাখতে মাখতে একটু তৈলাক্ত ভাব চলে এলেই পরিমাণ মতো নিয়ে হাতের তালু দিয়ে গোল গোল করে রসগোল্লা বানিয়ে নিবো।
- 5
এদিকে সিরা ও ফুটে উঠবে।এই ফুতন্ত সিরার মধ্যেই রসগোল্লা গুলো একসাথে সব গুলো দিয়ে দিবো এবং ঢাকনা দিয়ে হাই সিটে ১০ মিনিট রসগোল্লা ফুটিয়ে নিবো।১০ মিনিট পর ঢাকনা তুলে চুলার আঁচ মিডিয়াম করে দিবো এবং একটু নেড়ে দিয়ে আবারো ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ২০ মিনিট রসগোল্লা ফুটিয়ে নিবো।
- 6
২০ মিনিট পর চুলা বন্ধ করে দিবো এবং ঢাকনা খুলে রাখবো। রসগোল্লা ভিতরে ঠিকভাবে সিরার রস পৌঁছেছে কিনা বুঝার জন্য একটি পানি ভর্তি গ্লাসে একটি রসগোল্লা দিয়ে দিবো,যদি পানির নিচে রসগোল্লা ডুবে যায় তবে অবশ্যই সিরার রস রসগোল্লা এর ভিতরে ঠিক মতো পৌঁছেছে।
- 7
সবশেষে দুধ দিয়ে তৈরি মজার ঐতিহ্যবাহী বাঙালির প্রানপ্রিয় মিষ্টি রসগোল্লা পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)