আপেল কাস্টার্ড(Apple custard Recipe in Bengali)

#DR1
লাঞ্চ হোক বা ডিনার শেষ পাতে মিষ্টান্ন খেতে পছন্দ সবাই করে। সেটা ডিজার্ট,সন্দেশ যা কিছু হোক।আমি আজ বানালাম ছোট জলদি একটা সুন্দর ডিজার্ট আপেল কাস্টার্ড।

রান্নার নির্দেশ
- 1
হাতের কাজ উপকরণ গুলি রাখলাম ।
- 2
হাফ কাপ দুধে কাস্টার্ড গুলে নিলাম ।
- 3
গ্যাস ওভেন জ্বালালাম, মাঝারি আঁচে রান্নার জন্য পাত্র বসালাম। দুধ ঢেলে দিলাম।
- 4
আপেলের খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম।
- 5
দুধ ফুটে উঠলে গুলে রাখা কাস্টার্ড পাউডার, এলাচ গুঁড়া ঢেলে দিয়ে নাড়তে থাকলাম, গাঢ় হয়ে এলে নামিয়ে নিলাম। ঠান্ডা হতে দিলাম, ঠান্ডা হয়ে গেলে আপেলের কুচি গুলি ঢেলে দিলাম।
- 6
দুই ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলাম ।
- 7
দুই ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম।পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি