কাতলার ঝাল (Katlar Jhal recipe in bengali)

#BRR
বাঙালি রান্নার রেসিপি
মহানায়ক উত্তমকুমার ,বাঙালীদের জীবনে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে।
আজও আমার কাছে উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র গুলো খুব- খুব পছন্দের ,,বারবার দেখার পর ও যেন পুরোনো হয় না।
আর উওম কুমার ছিলেন একজন ভোজনরসিক মানুষ।
উওমকুমারের নামের সঙ্গে আরও দুইজন মহানায়িকার নাম না বললে ঠিক হবে না,,,
সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবী ,এই দুই জন মহানায়িকাও আমাদের কাছে খুবই জনপ্রিয়।
সুপ্রিয়া দেবীর হাতের রান্না ছিল খুবই সুন্দর। মহানায়ক উত্তমকুমার ও তাঁর হাতের রান্না খেতে খুব ভালবাসতেন।
আজ সেই সুপ্রিয়া দেবীর , খুব বিখ্যাত একটি বাঙালী মাছের ঝালের পদ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
খুব অল্প সময়ে ও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ,এই দারুণ স্বাদের কাতলা মাছের ঝালের পদটি বানিয়ে ফেলা সম্ভব।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাটিতে হলুদ ও লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে রাখতে হবে।
মাছে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। - 2
কড়াই এ তেল গরম করে,মাছ,ভেজে তুলে নিতে হবে।
ঐ তেলেই আলু অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। - 3
এবার আরও একটু তেল গরম করে,জলে মেশানো মশলার মিশ্রণ দিয়ে,মধ্যম আঁচে, এক নাগারে নাড়তে হবে,যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসে।
- 4
এরপর চেরা কাঁচা লঙ্কা, অল্প চিনি,ও ভাজা আলু ও অল্প জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে এক-দুই মিনিট নাড়তে হবে।
সর্ষে বাটা ও পরিমাণ মত গরম জল দিয়ে ভাল করে মিশিয়ে,ভাজা মাছ ও স্বাদ মত নুন দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। - 5
ঝোল বেশ ঘন হয়ে এলে,উপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে,গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)