রান্নার নির্দেশ
- 1
আমি গুড়া পিয়াজো বা ছোট পেঁয়াজির জন্য নিয়েছি দেড় কাপ পরিমান পেঁয়াজ কুচি।
- 2
এরপর দিলাম আধা কাপ পরিমাণ ঝাল কাঁচামরিচের কুচি।
- 3
অতঃপর লবণ দিলাম পরিমাণ মতো 2 টেবিল চামচ।
- 4
এরপর কাঁচা মরিচ লবণ ও পেঁয়াজ কুচিকে একসঙ্গে হাত দিয়ে দলা পাকিয়ে মতিয়ে মিক্স করব। এতে করে কাঁচা মরিচের যে ফ্লেভারটা আছে তার সম্পূর্ণ পেঁয়াজ কুচির মধ্যে মিলে যাবে, এবং পেঁয়াজের টুকরোগুলো থেকে পানি বের হয়ে একটা রসালো ভাব সৃষ্টি হবে।
- 5
বিশেষ দ্রষ্টব্যঃ পেঁয়াজকুচির দলা পাকানোর পর যে পানি বের হবে, সেটাতেই আমরা পিয়াজু তৈরি করব। এছাড়া বাড়তি কোনো পানি নিব না।
- 6
এরপর আমি আধা কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে খেসারী ডান্স যুক্ত করতে পারেন, তবে সেটা আপনার পছন্দের উপর নির্ভর করছে।
- 7
সাথে আমি ২ টেবিল চামচ পরিমাণ আটা দিয়েছি। (আপনি চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন।), তবে নিশ্চিত হবেন যে এই দুটির যেকোনো একটি উপাদান ব্যবহার করতে হবে। তাহলে পিয়াজু টা আঠালো হওয়ার কাজ করবে।
- 8
এরপর এক টেবিল চামচ মরিচের গুঁড়া, এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ঢেলে দিলাম। আপনি ঝালের পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী বুঝিয়ে দিবেন। এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা।
পেঁয়াজুল নিনজা ট্রিকসঃ পিয়াজু বানানোর সময় যদি আপনি জিরা ব্যবহার করেন, তাহলে একটা অন্যরকম ফ্লেভার বা সুঘ্রাণ ছড়াবে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি