মটন রোগান জোশ
#বর্ষাকালের রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ধুয়ে তারপর একটা বাটিতে নিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা, পেঁপে বাটা ও টক দই দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে
- 2
শুকনো চাটু বা কড়াতে একটা বড় এলাচ তিন টি ছোট এলাচ মৌরি ও কয়েকটা লবঙ্গ দিয়ে নেড়ে ভেজে নিতে হবে
- 3
তারপর ওই মশলাটা গুড়ো করে নিতে হবে. তারপর কড়াতে তেল গরম হলে আর একটা বড় এলাচ ছোট এলাচ ও লবঙ্গ ফোড়ন দিতে হবে
- 4
তারপর ম্যারিনেট করা মাংস টা দিয়ে নাড়তে হবে. কষাতে হবে কিছুক্ষন কষানোর পরে কাশ্মীরি লঙ্কা গুড়ো ও হলুদ দিয়ে ও কিছু টা ভাজা মসলা দিয়ে নাড়তে হবে
- 5
যখন তেল ছাড়তে শুরু করবে তখন প্রয়োজন মতো জল আর স্বাদমত নুন দিয়ে ফুটতে দিতে হবে. জল শুকিয়ে মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন বাকি ভাজা মসলা ও ঘী মিশিয়ে নামিয়ে নিতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10190987





মন্তব্যগুলি