কুমড়ো ভর্তা
খুবই পুষ্টিকর খাদ্য
রান্নার নির্দেশ সমূহ
- 1
কুমড়ো ও আলু সেদ্ধ করে নিতে হবে আগে। চিংড়ি মাছ ভেজে নিতে হবে।তারপর কুমড়ো ও আলু কে মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে ওতে কালো জিরা, কাঁচা লঙ্কা ফোঁড়ন দিতে হবে। তারপর রসুন কুচি,পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে।
- 2
এবার কুমড়ো ও আলু মাখা ওতে দিয়ে দিতে হবে। নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। তারপর ভাজা চিংড়ি মাছ মেশাতে হবে। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। এটা সাধারণ কুমড়ো ভাতে নয়। গরম ভাতের সাথে কুমড়ো ভর্তা দুর্দান্ত খেতে হয়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10409577





মন্তব্যগুলি