পিনাট বনানা পপসিকল ফ্রাই

#রাঁধুনিরপাঁচকাহন
#মাইমিস্ট্রিবক্স
আমি আমার এই রান্না টা তে পাকা কলা আর চি নবাদাম ব্যাবহার করেছি, এটা একটা মিষ্টি স্ন্যাক্স জাতীয় পদ।
পিনাট বনানা পপসিকল ফ্রাই
#রাঁধুনিরপাঁচকাহন
#মাইমিস্ট্রিবক্স
আমি আমার এই রান্না টা তে পাকা কলা আর চি নবাদাম ব্যাবহার করেছি, এটা একটা মিষ্টি স্ন্যাক্স জাতীয় পদ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাবাবের কাঠি টা আগে এক ঘন্টা ঠান্ডা জল এ ভিজিয়ে রাখুন, তাহলে ভাজবার সময় কাঠি পুড়ে যাবে না
- 2
এবার দুটো বড় পাকা কলা নিয়ে ছবি তে দেখানো আকারে দু টুকরো করে কেটে নিন
- 3
এবার চকোলেটে টা একটা পাত্রে নিয়ে ফুটন্ত জল এর উপর বসিয়ে গলিয়ে নিন আর চিনাবাদাম গুঁড়ো করে ছবিতে দেখানো পদ্ধতি তে চকোলেটে এর সাথে মিশিয়ে নিন
- 4
এবার পাকা কলার মধ্যে দিয়ে কাবাব কাঠি ঢুকিয়ে ওই চকোলেটে আর বাদাম এর মিশ্রণ এ ভালো করে ডুবিয়ে একটা প্লেট এর উপর তুলে সাজিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য শক্ত হতে রেখে দিন
- 5
এই সময় এর মধ্যে একটা পাত্রে কর্নফ্লাওয়ার, রোস্টেড সুজি, চালের গুঁড়ো, চিনি, ছোট এলাচ গুঁড়ো দিয়ে একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটার তৈরি করে নিন
- 6
এবার ফ্রিজে থেকে কলা টা বার করে ওই ব্যাটার এ ডুবিয়ে, কড়াই তে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন
- 7
একটা প্লেট এর উপর তুলে তেল ঝরতে দিন
- 8
এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন পিনাট বনানা পপসিকল ফ্রাই
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি