সর্ষে পটল (sorse patol recipe in Bengali)

#ইবুক নিরামিষ দিনগুলিতে একটু ভিন্ন স্বাদের রান্না করতে আশাকরি সবার ভালো লাগে তাই আজকে নিয়ে এসছি এক অন্য স্বাদের রেসিপি যার নাম সর্ষে পটল।
সর্ষে পটল (sorse patol recipe in Bengali)
#ইবুক নিরামিষ দিনগুলিতে একটু ভিন্ন স্বাদের রান্না করতে আশাকরি সবার ভালো লাগে তাই আজকে নিয়ে এসছি এক অন্য স্বাদের রেসিপি যার নাম সর্ষে পটল।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে খোসা ছাড়ানো পটল গুলো হালকা ভেজে তুলে রাখুন।
- 2
এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিন,বেশ তেল গরম হলে তাতে কালো জিরে ও এলাচ ফোড়ন দিন।
- 3
এবার আচ কমিয়ে তাতে বেটে রাখা সর্ষে বাটা,নুন,চিনি,কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে কষতে থাকুন।
- 4
বেশ মশলা থেকে তেল ছিটে আসলে তাতে প্রয়োজন মত গরম জল দিয়ে দিন সাথে নারকেল বাটা দিয়ে দিন।
- 5
তারপর তাতে ভেজে রাখা পটল গুলো দিয়ে দিন এবং ঢাকা দিয়ে দিন মিনিট পাঁচেক এর জন্য।
- 6
গ্রেভি বেশ ঘন হয়ে আসলে তাতে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিন এবং আচ বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সর্ষে পটল।
Keywords
Similar Recipes
More Recipes
- সাউথ ইন্ডিয়ান স্টাইলে নারকেল রাইস (south Indian style e narkel rice recipe in Bengali)
- দুধ পুডিং / এগলেস্ মিল্ক পুডিং (doodh puding/ eggless milk puding recipe in Bengali)
- বাটার গার্লিক ওয়েস্টার মাশরুম স্টর ফ্রাই উইথ নুডুলস
- মিঠাই মেট গুজিয়া (mithai mate gujiya recipe in Bengali)
- ডিমের কুসুম কারি (dimer kusum curry recipe in Bengali)



মন্তব্যগুলি