ধনিয়া চিকেন/গ্রীন চিকেন
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বড় পাত্রে চিকেন টা নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, ধনেপাতা বাটা, টমেটো বাটা,আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে চিকেন টা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিলাম।
- 2
গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে এক টেবিল-চামচ চিনি দিলাম ও গোটা গরম মসলা ফোড়ন দিলাম। তারপর ম্যারিনেট করা চিকেন টা দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 20 মিনিট ধরে কষিয়ে নিলাম। প্রয়োজন মতো নুন দিলাম এবং ধনেপাতা বাটা দিয়ে দিলাম। আবার 10 মিনিট ভালোভাবে কষালাম। এইভাবে প্রায় 40 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষানোর পর গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাস বন্ধ করলাম এবং একদম তৈরি হয়ে গেল আম রেসিপি "গ্রিন চিকেন" বা "ধনিয়া চিকেন"।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি