পনির কুলচা (paneer kulcha recipe in Bengali)

#goldenapron3
আজকের এই লকডাইনের ঘরে থাকা সামান্য কিছু সবজি ও পনির দিয়ে খুব সহজেই দুপুর বা রাত্রির জন্য অনায়াসে বানিয়ে নেওয়া যায় ।
পনির কুলচা (paneer kulcha recipe in Bengali)
#goldenapron3
আজকের এই লকডাইনের ঘরে থাকা সামান্য কিছু সবজি ও পনির দিয়ে খুব সহজেই দুপুর বা রাত্রির জন্য অনায়াসে বানিয়ে নেওয়া যায় ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি প্রাত্রের মধ্যে আটা, টকদই, নুন, তেল ও ১/২ চামচ চিনি, বেকিং সোডা ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে ঢেকে রাখতে হবে ।
- 2
একটি প্যানের মধ্যে তেল ও মাখন গরম করে সব সবজি দিয়ে ভালো করে ভাজতে হবে । ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পনির ও নুন, চিনি, গরমমশলা ও ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।
- 3
এবার মাখা আটা থেকে ছোট ছোট গোলা করে একটি বলের মাঝখানে পনিরের পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে ।
- 4
এবার খুব আস্তে আস্তে করে বেলতে হবে ।
- 5
তাওয়া গরম করে পনির কুলচা দিয়ে হালকা করে সেকে নিয়ে তারপর মাখন দিয়ে ভাজতে হবে ।
- 6
পনির কুলচা মটর মশলা ও রায়তা দিয়ে বাড়ির সকলের সঙ্গে এনজয় করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)