পাও ভাজি(pav bhaaji recipe in Bengali)
#স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াই এ পরিমাণ মতো বাটার দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে তাতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধ টা চলে যায়। তার পর ওর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর অন্য দিকে একটা প্রেসার কুকারের মধ্যে আলু, ক্যাপ্সিকাম, বিন্সআর টমেটো দিয়ে একটু সেদ্ব করে নিয়ে সব জিনিস একটু ম্যাস করে নিতে হবে।
- 2
তার পর ওই ভেজে নেওয়া মশলার মধ্যে ওই ম্যাস করা জিনিস গুলো আর কাঁচা লঙ্কা কুচি টা দিয়ে একটু নেড়ে ঢেকে রান্না করতে হবে। দিয়ে ওর জল টা একটু শুকিয়ে এলে ওর মধ্যে লেবুর রস আর কসুরী মেথি দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে। আর একটা তাওয়া নিয়ে ওর ওপর একটু বাটার আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পাউরুটি টা পিস পিস করে কেটে নিয়ে একটু শেকে নিতে হবে তাহলেই তৈরি পাওভাজি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12898004







মন্তব্যগুলি (2)