স্টীমড চিকেন(steamed chicken recipe in Bengali)
#স্পাইসি
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিন।চিকেনের পিস গুলো একটু ছোট হলে ভালো হয়। পেঁয়াজ,টমেটো,ক্যাপ্সিকাম গোল গোল করে কেটে নিন।
- 2
কড়াইতে ঘি দিন (একটু ঘি বাঁচিয়ে রাখুন),গরম হলে গরম মশলা দিয়ে আঁচ বন্ধ করে দিন।
- 3
এর পর কড়াইতে স্তর করে বাকি উপকরণ গুলো সাজাতে হবে। প্রথমে কাটা পেঁয়াজের 2/3অংশ দিয়ে তার ওপর মাংস,তার ওপর বাকি পেঁয়াজ সাজিয়ে দিন। তার ওপরে টমেটো ও ক্যাপ্সিকাম একে একে দিয়ে নুন,কাঁচালঙ্কা চেরা,চিনি(অল্প পরিমাণ),গোলমরিচ গুড়ো দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে 15মিনিট রাখুন।
- 4
15 মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে ভালো করে চাড়া করে দিন। জল খুব বেশি মনে হলে আঁচ একটু বাড়াতে পারেন। আরও 15 মিনিট মতো ঢাকা দিয়ে আঁচে রেখে দিন। তারপর মাংস সিদ্ধ হয়ে গেলে বাকি ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13124846








মন্তব্যগুলি