ডালের বড়ার তরকারি (daler borar torkari recipe in Bengali)

#স্পাইসি
এটা পুরনো দিনের একটি রান্না। খুব পছন্দের।
ডালের বড়ার তরকারি (daler borar torkari recipe in Bengali)
#স্পাইসি
এটা পুরনো দিনের একটি রান্না। খুব পছন্দের।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপাদান গুলো জোগাড় করে নিতে হবে।
- 2
ডাল টাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।এরপর ওর মধ্যে ১/২ চামচ আদা ১/২ চামচ জিরে বাটা নুন চিনি হলুদ গুঁড়া লংকা গুঁড়ো স্বাদমতো দিয়ে দিতে হবে । এরপর ১চামচ পেয়াজ কুচি আর লংকা কুচি গুলো দিয়ে ভালো করে মেখে ডুবো তেল এ বড়ার মতো করে ভেজে নিতে হবে
- 3
এরপর আলুগুলো ভেজে তুলে নিতে হবে। ওই কড়াইতে জিরে তেজপাতা শুঁকনো লংকা ফোড়ন দিয়ে বাদ বাকি পেয়াজ কুচি গুলো দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে।
- 4
এরপর ওর মধ্যে বাটা মসলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে নুন চিনি হলুদ আর লংকা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে।
- 5
এরপর একটু উষ্ণ জল দিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে আলুগুলো সেদ্ধ হয় গেলে ওর মধ্যে ব গুলো দিয়ে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে পরিমাণ মতো ঝোল রেখে দিতে হবে। বড়াতে খুব ঝোল টানে তাই একটু বেশি ঝোল রেখে দিলে ভালো হয়।
- 6
নামানোর আগে চেরা কাচা লংকা গরম মসলা গুঁড়া আর ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডী।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (5)