এগ-চিকেন চাউমিন (Egg-chicken chow mein recipe in Bengali)

#flavour1
সময় বাড়িতে কম সবজি আছে, অথবা ডিম ও মাংসের পরিমাণ ও সবাইকে দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেক্ষেত্রে এটা বানিয়ে ফেলতে পারলে সব সমস্যার সমাধান।
এগ-চিকেন চাউমিন (Egg-chicken chow mein recipe in Bengali)
#flavour1
সময় বাড়িতে কম সবজি আছে, অথবা ডিম ও মাংসের পরিমাণ ও সবাইকে দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেক্ষেত্রে এটা বানিয়ে ফেলতে পারলে সব সমস্যার সমাধান।
রান্নার নির্দেশ সমূহ
- 1
পরিমাণ মত জলে আধ চামচ নুন ও আধ চামচ তেল দিয়ে চাউমিন ফুটিয়ে নিলাম।পাঁচ মিনিট গরম জলে রেখে জল ঝরিয়ে,ঠান্ডা জলে ধুয়ে, পুনরায় জল ঝরিয়ে নিলাম।
- 2
চিকেন টুকরো করে, নুন ও ভিনিগারে মেখে রাখলাম।গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে দুই চামচ তেল দিলাম, গরম হলে পেঁয়াজ কুচি দিলাম স্বচ্ছ হয়ে এলে মাখা চিকেন দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম।এরমধ্যে সয়া সস ও টমেটো সস দিলাম দুই চামচ করে।কাঁচা লঙ্কাকুচি দিয়ে নামিয়ে নিলাম।অপর দিকে কিছুটা গাজর ম্যাচস্টিকের মত কেটে ও বাঁধাকপির পাতা সরু করে কেটে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম।বাকি গাজর ছোট করে কেটে গরম জলে নুন দিয়ে হালকা সিদ্ধ করে রাখলাম।বাকি বাঁধাকপি পাতা ও ক্যাপসিকাম কুচি করে নিলাম।ডিম ফেটিয়ে ভেজে, কুচি করে রাখলাম।
- 3
আবার ও ফ্রাইপ্যান এ বাকি তেল দিয়ে গাজর,ক্যাপসিকাম ও বাঁধা কপি ভেজে নিলাম, অল্প নুন দিয়ে।এবার আগের তৈরী চিকেন দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম।এবার চাউমিন মিশিয়ে নিতে হবে।
- 4
একে একে সস মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।পরিবেশনের সময় ডিমের কেটে রাখা টুকরো গুলি উপরে ছড়িয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)