আলু পটল পোস্ত (aloo patol posto recipe in Bengali)
আলু পটল পোস্ত (aloo patol posto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটল খোসা ছাড়িয়ে প্রথমে লম্বা ভাবে চিরে নিয়ে মাঝামাঝি আবার দুভাগ করে মোট 4 টি করে কেটে নিন। আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিন।
- 2
আমন্ড বাদাম রান্নার আগের দিন ভিজিয়ে রেখে পরর দিন খোসা ছাড়িয়ে নিন। এবার পোস্ত কাঁচালন্কা ও আমন্ড বাদাম একসাথে বেটে নিন। এই রান্নাটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে।
- 3
প্রথমে কড়াতে তেল গরম করে রাঁধুনি ও শুকনো লাল লন্কা ফোড়ন দিন। লাল লন্কা ভাজা হলে তুলে রাখুন। এবার প্রথমে পটলে টুকরো গুলো কড়াতে ছাড়ুন। নাড়াচাড়া করে ঢাকা দিন। পটলে টুকরো গুলো আধা সেদ্ধ হলে নুন দিয়ে নাড়িয়ে আলুর টুকরো দিন। আলুর আন্দাজে নুন দিন। হলুদ গুড়ো ছড়িয়ে ঢাকা দিন।
- 4
আলু ও পটল সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটার মিশ্রন টি দিয়ে কিছুক্ষন রান্না করুন। চিনি দিন। পটল পোস্ত ভালো করে কষিয়ে গোটা কাঁচালন্কা ও কাঁচা সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিন। গোটা ভাজা শুকনো লাল লন্কাটি দিয়ে দিন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)