চিকেন তান্দুরি(গ্যাসের চুলায় তৈরি) (Chicken tandoori on stove top recipe in Bengali)

Subhasri Mondal Maity @cook_25444527
চিকেন তান্দুরি(গ্যাসের চুলায় তৈরি) (Chicken tandoori on stove top recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন টাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে
- 2
চিকেনের মোটা অংশটা ছুরি দিয়ে চিরে দিতে হবে
- 3
একটি পাত্রে টক দই রসুন বাটা আদা বাটা লেবুর রস সরষের তেল জিরেগুঁড়ো মরিচের গুঁড়ো কাশ্মীরী চিল্লি পাউডার হলুদের গুঁড়ো গরম মসলার গুঁড়ো লবণ পেপে বাটা দিয়ে ভাল করে মেখে দু-তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে
- 4
এরপরে কড়াইতে তেল দিয়ে চিকেন টা ভেজে নিতে হবে উল্টে পাল্টে লো ফ্রেমে কুড়ি থেকে 25 মিনিট সময় নিয়ে
- 5
এরপর একটি তারের জালি দিয়ে গ্যাসের চুলায় চিকেন টা দুই থেকে তিন মিনিট সেঁকে নিতে হবে
- 6
উপর থেকে একটু লেবুর রস চাট মসলা আর স্যালাড দিয়ে সার্ভ করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13332583




মন্তব্যগুলি (11)