সর্ষে-পোস্ত পাবদা (Sorshe posto pabda recipe in bengali)

#ilovecooking
মাছ ছাড়া বাঙালি ভাবাই যায় না।দুপুরের ভাতে আমার বাড়িতে মাছ চাই- ই চাই।আবার একই রকম মাছ রোজ তাও চলবে না।আজ পাবদা মাছ সবার পছন্দের।

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মেখে নিলাম। কড়াইতে তেল দিয়ে গরম হতে দিলাম গ্যাসে।তেল গরম হলে আঁচ কমিয়ে মাছ দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিলাম হাল্কা করে।অপর দিকে একটি পাত্রে,সর্ষেওপোস্ত বাটা, লঙ্কাগুড়ো,কাশ্মীরি লঙ্কাগুড়ো,হলুদ, নুন,চিনি অল্প জলে গুলে রাখলাম।মাছ ভাজার তেলেই কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম, কালো জিরে ও পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে নিলাম।
- 2
এরপর মসলা মিশ্রণ ঢেলে দিলাম কড়াই এ,বাটি ধুয়ে আরও একটু জল দিলাম।ফুটে উঠলে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
- 3
ঝোল ফুটে ঘন হয়ে এলে গ্যাস অফ্ করে দিলাম।গরম ভাতের সঙ্গে এক প্লেট মাছ,আর কি চাই!!
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)