খাসির মাংসের ঝোল (khasir mangsher jhol recipe in bengali)

#ebook2
বাংলা_নববর্ষ
নববর্ষের দিন যথেষ্ট গরম থাকে তাই নানা ধরনের রান্নার ঝামেলা না করে এই একটা রান্না দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে। গরম ভাত আর সাথে একটু সালাদ হলে আর বেশি কিছু লাগেনা।

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ভাল করে বেছে ধুয়ে নিন। পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, 3/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টকদই, 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে মাখিয়ে রাখুন 3-4ঘণ্টা।
- 2
আলুতে 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন মাখিয়ে রাখুন। গরম মশলা বেটে নিন।
- 3
কড়াইতে 5 টেবিল চামচ সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। তুলে রাখুন। আলু ভেজে তুলে রাখুন।
- 4
এবার ঐ তেলেই থেঁতো করা 5 কোয়া রসুন-10টি গোটা গোলমরিচ-3 টি ছোট এলাচ দিন। তারপর ম্যরিনেট করা মাংস দিন। 3/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে ভাল করে কষান।
- 5
অন্য একটা পাত্রে জল গরম করতে বসান। এবার প্রেসার কুকারে কষানো মাংস, ভাজা আলু, ভাজা পেঁয়াজ কুচি, গরম জল, নুন, গরম মশলা বাটা মিশিয়ে বসিয়ে দিন। 3 টি সিটি হলে, গ্যাস কমিয়ে 15 মিনিট মতো রেখে, গ্যাস বন্ধ করে দিন।
- 6
গ্যাস বন্ধ করার পর 15 মিনিট রেখে দিন। তারপর ঢাকনা খুলে গরম ভাত আর সালাদ এর সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)