চিকেন বিরিয়ানি (কুকারে)(chicken biyani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন নুন,হলুদ,গরম মশালা,বিরিয়ানি মশালা,দই,জিরে ধনে গুড়ো,সরষের তেল,লঙ্কাগুড়ো,আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে ২-৩ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে তাতে লবঙ,এলাচ দারচিনি দিতে হবে এরপর এতে পেয়াজকুচি দিতে হবে পেয়াজ লাল হয়ে এলেআলু আর ম্যারিনেট করা চিকেন দিতে হবে। এরপর চিকেন ঢাকা দিয়ে দিয়ে কসতে হবে।
- 3
চাল ভাল করে ধুয়ে নিতে হবে এরপর অন্য কড়াই গ্যাসে বসিয়ে ঘি দিয়ে চাল ভালো করে ভেজে নিতে হবে ।কাজু,কিশমিশ ভেজে নিতে হবে।
- 4
চিকেন সিদ্ধ হয়ে গেলে কড়াই গ্যাস থেকে নামিয়ে দিতে হবে।এরপর কুকারে যত চাল তার দুগুন (২বাটি চালে ৪বাটি জল) জল,কেওড়ার জল,মিঠা আতর ২-৩ ফোটা,৪ টে ডিম সেদ্ধ,ভাজা চাল,ভাজা কাজু, কিশমিশ,কড়াইয়েরচিকেন,বরিয়ানি মসালা,গরম মসালা দিয়ে কুকারের ঢাকা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে ।কুকারে ১সিটি দিলেই গ্যাস বন্ধ করে দিতে হবে ।৩০ মিনিট পরে কুকারের ঢাকা খুলে পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- সাদা ভাত (sada bhat recipe in Bengali)
- কলকাতা স্টাইলে এগ চিকেন বিরিয়ানী(Kolkata style chicken biryani recipe in Bengali)
- ঝুরি আলু ভাজা (Jhuri Aloo bhaja recipe in Bengali)
- হিং ও ডিমের ভুনা খিচুড়ি (hing o dimer bhuna khichuri recipe in Bengali)
- ক্যারামেল রাইস পুডিং(Caramel rice pudding recipe in bengali)




মন্তব্যগুলি (4)