কাতল মেথি(katol methi recipe in Bengali)

কাতল মেথি(katol methi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কাতলা মাছ কে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে,নুন হলুদ মাখিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে মাছ গুলি ভাল করে ভেজে নিতে হবে এপিঠ-ওপিঠ,তারপর তুলে নিতে হবে ভাজা মাছ গুলি কে।
- 2
এবার 2 আঁটি মেথি শাকের পাতা ও এক আঁটি পালং শাকের পাতা গরম জলে ব্লেন্চ করে নিতে হবে, তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিয়ে,জল ঝরিয়ে নেবার পর এর সাথে তিন-চারটে কাঁচালঙ্কা এবংনুন দিয়ে মিক্সিতে বেটে নিতে হবে।
- 3
এবার ননস্টিক ফ্রাইপ্যান বাটার এবং দুই/ তিন চামচ তেল ভালো করে গরম করে নিয়ে, তার মধ্যে গোটা মেথি ফোড়ন দিলাম। তারপর এরমধ্যে কুচানো পেঁয়াজ ও চপড রসুন টা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে, মিক্সিতে বাটা মেথি শাকের মিশ্রণটা এর মধ্যে দিলাম,এবার পরিমাণমতো নুন ও চিনি দিয়ে সিজনিং করলাম এবং এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে,ভাজা মাছ গুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করিয়ে নিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম, মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাছ সেদ্ধ হয়ে গেলে এপিঠ ওপিঠ করে নিয়ে এরমধ্যে -
- 4
কসৌরি মেথি ও ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম।
- 5
এরপর সুন্দর করে প্লেটে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (3)