মোচার কাবাব (mochar kabab recipe in Bengali)

#ভাজার রেসিপি
যা রূপে ও গুনে ভরপুর। এক দিন কিছু বিশেষ পরিচিত
অতিথি বাড়িতে আসেন এবং বিকেলের চা ও তার সাথে ভাজা খাবারের আব্দার করেন,হেঁসেলে গিয়ে চোখে পড়ল মোচা,রসুন,লঙ্কা, দশ টুকরো মাশরুম ও আট টি মতন চিংড়ি মাছের ওপর কারন সে দিন আর কিছু পড়েনি চোখে।এই দিয়ে শুরু করলাম সেই ছোটবেলার মতন রান্নাবাটি খেলাটি এবং খেলা শেষে অতিথিদের মুখ থেকে অপূর্ব শব্দটি দূর থেকে ভেসে আসলো আমার কানে, তাই ভাবলাম একটু বন্ধুদের মাঝে রেসিপি টি ভাগ করে নেব।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপকরণ একসঙ্গে সাজিয়ে নিলাম।
- 2
এবার সেদ্দ করে রাখা মোচার সাথে টুকরো করে কাটা মাশরুম, চিংড়ি মাছ, রসুন,কাচা লঙ্কা বাটা,লবণ,ডিম, লঙ্কার গুড়ো, চিনি, ধনে পাতা কুচ, সাদা তেল দিয়ে মেখে নিলাম ও তারপর বেসন ও একটু ময়দা মিশিয়ে আবার মেখে রেখে দিলাম ।
- 3
এবার প্যান গরম করে তাতে তেল দিয়ে কাবাব গুলো একে একে দিয়ে দিলাম ও হাল্কা আচে উল্টে পাল্টে ভেজে নিলাম।
- 4
এবার পেয়াজের কুলচা সালাদের সঙ্গে দিয়ে গরম গরম চার এবং মোচার কাবাব পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)