পোস্ত দিয়ে বেগুনি(Posto diye Beguni recipe in Bengali)

পোস্ত দিয়ে বেগুনি(Posto diye Beguni recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বেসনের মধ্যে চালের গুঁড়ো, লবণ, হলুদ লঙ্কাগুঁড়ো, খাবার সোডা, কালোজিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে. অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি একটা বেটার বানিয়ে নিতে হবে. খুব পাতলা বা খুব মোটা করা যাবে না. এর মধ্যে এক চা চামচ তেল দিতে হবে. ভাল করে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে.
- 2
বেগুনের বোটা কেটে পাতলা পাতলা করে বেগুন গুলো কেটে নিতে হবে. লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ. ব্যাসনের ব্যাটার ভাল করে নাড়িয়ে দিতে হবে.যদি ঘন মনে হয় তাহলে সামান্য জল দেওয়া যেতে পারে. এবার কড়াইতে তেল গরম করে এক একটা বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে. পাশ থেকে তেল নিয়ে উপরে দিতে হবে. এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে.
- 3
দুপিঠ যখন ভাজাভাজা হয়ে যাবে তখন নামানোর আগে কিছুটা পোস্ত নিয়ে বেগুনির উপরে সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে. দু মিনিটের মত রেখে নামিয়ে নিতে হবে. এরপর গরম গরম পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (3)