বাটার চিকেন গ্রেভি (butter chicken gravy recipe in bengali)

বাটার চিকেন গ্রেভি (butter chicken gravy recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে, চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর, চিকেন গুলো ম্যারিনেট করার সব উপাদান দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিন ১ঘণ্টা, (আমি এখানে হাড় সমেত মাংস নিয়েছি)।
- 2
এরপর, বাটার চিকেনের গ্রেভির জন্যে, একটা ননস্টিক ফ্রাইপ্যানে ২চামচ তেল দিয়ে তাতে গ্রেভি তৈরি করার সব উপাদান ভালো করে ভেজে নিয়ে জল দিন ১-২ কাপ মতো। জল দিয়ে ঢাকা দিয়ে সমস্ত উপকরণ সেদ্ধ করে নিন ৫-৭মিনিট মতো।
- 3
৫-৭মিনিট পর সব উপকরণ সেদ্ধ হলে তা মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিন,যাতে কোনো দানা দানা না থাকে ।
- 4
১ঘণ্টা পর, ম্যারিনেট করা চিকেন কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়ে তাতে ভেজে তুলে নিন।
- 5
চিকেন ভাজা হয়ে গেলে, এই কড়াইতে আগে থেকে করা রাখা গ্রেভি একটি ছাকনীর সাহায্যে ছেঁকে নিন ও কড়াইতে ঢেলে দিন। ভাজা চিকেন গুলোও দিতে দিন।
- 6
এই অবস্থায় রান্না করতে থাকুন ৫-১০মিনিট মতো। এই সময় প্রয়োজন হলে আরো একটু লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ খাবার রং দিয়ে দিন। সমস্ত উপকরণ ঘন হয়ে এলে আরো একটু বাটার দিয়ে দিন।
- 7
৫-১০মিনিট রান্না করার পর, গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে দিন, ও ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (7)