নিরামিষ বাঁধাকপি(Niramish bandhakopi recipe in bengali)

Subhoshree Das @subhoshree199493
#ebook2
সরস্বতী পুজোতে খিচুড়ির সাথে পুরো জমে যাবে।
নিরামিষ বাঁধাকপি(Niramish bandhakopi recipe in bengali)
#ebook2
সরস্বতী পুজোতে খিচুড়ির সাথে পুরো জমে যাবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে তেল গরম করে আলু ভেজে তুলে নিতে হবে।
- 2
ওই তেলের মধ্যে গোটা গরম মশলা,গোটা জিরে,তেজপাতা,শুকনো লঙ্কা দিয়ে অল্প ভেজে তার মধ্যে টমেটো কুচি,নুন দিয়ে কম আঁচে ১ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।
- 3
১ মিনিট পর টমেটো গলে গেলে তার মধ্যে আদা বাটা,হলুদ গুঁড়ো,কাশ্মিরি লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারমধ্যে বাঁধাকপি কুচি,ভাজা আলু,কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দিয়ে মসলার সাথে ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে।
- 4
বাধাকপি থেকে কিছুটা জল বেরিয়ে বাঁধাকপি কিছুটা কমে আসবে যখন তখন কিছুটা জল ঢেলে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে।
- 5
বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে জল শুকনো পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে ঘি,চিনি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13806221



মন্তব্যগুলি (4)