মাটন কিমা চানা মশলা (mutton keema chaana mashla recipe in Bengali)

Sudipta Rakshit @sudi5570
মাটন কিমা চানা মশলা (mutton keema chaana mashla recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে চানা সেদ্ধ করে নিয়ে রাখতে হবে।
- 2
এবার কুকারে সাদা তেল দিয়ে গরম মশলা দিতে হবে ফোড়ন হিসেবে।
- 3
এবার তাতে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে
- 4
এরপর টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নাড়তে হবে।
- 5
এরপর সমস্ত গুঁড়ো মশলা - হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে খুব ভালো করে কষাতে হবে।
- 6
তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে মশলা থেকে তখন কিমা ঢেলে দিতে হবে।
- 7
নুন, চিনি স্বাদানুযায়ী দিয়ে খুব কষাতে হবে।
- 8
কিমা যখন সেদ্ধ হয়ে আসবে তখন তার ওপর চানা ঢেলে দিয়ে আবার ভালো করে নাড়তে হবে।
- 9
এবার ১৫ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে যখন বেশ মাখা মাখা হয়ে আসবে কিমা চানা মশলা নামিয়ে নিতে হবে।
- 10
ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13822274







মন্তব্যগুলি (10)