ফিস বাটার ফ্রাই (fish butter fry recipe in Bengali)

ফিস বাটার ফ্রাই (fish butter fry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ভেটকি মাছের ফিলে গুলোকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- 2
এবার ওগুলোকে নুন লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রাখতে হবে।
- 3
এবার একটা মিক্সার জার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা পুদিনাপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 4
এবার ওই পেস্টটা দিয়ে ভেটকি মাছ ফিলেগুলোকে ম্যারিনেট করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রাখতে হবে মিনিমাম ১ ঘন্টা।
- 5
যতক্ষণ ম্যারিনেট হবে তার মধ্যে বেটার টা বানিয়ে নিতে হবে।
- 6
একটা মিক্সিং বোল এর মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার ১/২ চা চামচ গোল মরিচের গুঁড়ো পরিমাণমতো নুন একটা ডিম আর গলানো বাটার আর একদম চিল্ড ওয়াটার দিয়ে বেটার টা তৈরি করতে হবে।
- 7
চিল্ড ওয়াটার দিলে বাটারফ্লাই ভিশন ক্রিস্পি হয়।
- 8
এবার একটা করাইয়ের মধ্যে তেল গরম করতে হবে।
- 9
এবার ম্যারিনেট করে রাখা ফিলে গুলোঐ ব্যাটারে ডুবিয়ে গরম তেলে হালকা আঁচে ডিপ ফ্রাই করতে হবে।
- 10
ভালো করে দুপিঠ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (7)