বাসমতী চালের ভুনা খিচুড়ি (basmoti chaler bhuna khichuri recipe in Bengali)

#ebook2
সরস্বতী পুজোর ভোগের জন্য এই ভুনা খিচুড়ি তৈরি করতে পারেন।
বাসমতী চালের ভুনা খিচুড়ি (basmoti chaler bhuna khichuri recipe in Bengali)
#ebook2
সরস্বতী পুজোর ভোগের জন্য এই ভুনা খিচুড়ি তৈরি করতে পারেন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুঘডাল শুকনো কড়াতে ভেজে ভালো করে ধুয়ে নেব।এবার ওভেনে একটি কড়া বসিয়ে ২টেবিল চামচ ঘি দিয়ে দেবো। এবার ফড়নের জন্য তেজ পাতা,গোটা গরম মশলা, একটি শুকনো লঙ্কা ও গোটা জিরা দিয়ে ১৫-২০ সেকেন্ড ভেজে নেব।এরপর ধুয়ে রাখা চাল ও মুগডাল কড়া তে দিয়ে ভাজতে থাকব।
- 2
কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়ো জিরা, গ্রেটেড আদা,নুন, কাশ্মিরি লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব।
- 3
এবার ভিজিয়ে রাখা কাজু কিশমিশ গুলি দিয়ে দেবো ভালো করে নাড়া চাড়া করে নেব খুন্তির সাহায্যে।
- 4
এবার আমি ফুটন্ত গরম জল ৬কাপ দিয়ে দেবো। ৪টি চেরা কাচা লঙ্কা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো ১০ মিনিটের জন্য।
- 5
এবার ঢাকনা নামিয়ে খুন্তির সাহায্যে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এবং ১চা চামচ চিনি দিয়ে দেবো।
- 6
এবার খিচুড়ি প্রায় সিদ্ধ হয়ে এসেছে ।আরো কিছুক্ষণ রান্না করে নেব। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। শেষে ১টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নামিয়ে দেবো।তৈরী হয়ে গেলো সরস্বতী পুজোর ভোগের জন্য বাসমতী চালের ভুনা খিচুড়ি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)