মশালা মুরগী (masala murgi recipe in Bengali)

দুর্গা পূজার দশমীর থালিতে আমরা এই মশালা মুরগী রাখতে পারি
অপূর্ব স্বাদের এই রেসিপি। পূজা মানেই বাঙালিদের খাওয়া দাওয়ার উৎসব।
মশালা মুরগী (masala murgi recipe in Bengali)
দুর্গা পূজার দশমীর থালিতে আমরা এই মশালা মুরগী রাখতে পারি
অপূর্ব স্বাদের এই রেসিপি। পূজা মানেই বাঙালিদের খাওয়া দাওয়ার উৎসব।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন টা কে ভালো করে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। ওই চিকেন এর মধ্যে অল্প লবণ, লেবুর রস, ১ চামচ তেল, পেঁয়াজ কুচি, অল্প আদা বাটা, রসুন বাটা, হলুদ ১ চিমটি, লঙ্কা গুঁড়ো ১ চিমটি মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
চায়ের লিকার বানিয়ে রাখতে হবে। লিকার টা চিকেন এ দেওয়া হলে রান্নার রং টা খুব সুন্দর হয়।
- 3
কড়াই তে তেল গরম করে আলু গুলো ভেজে নিতে হবে।
- 4
কড়াই তে তেল গরম করে ওর মধ্যে চিনি দিয়ে চিনি টা পেকে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ওর মধ্যে অল্প লবণ মেশালে পেঁয়াজ টা নরম হয়ে যাবেপেঁয়াজ কুচি ভাজা হয়েএলে ওর মধ্যে রসুন বাটা দিয়ে নেড়ে রসুন বাটা টা ভাজা হলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে লবণ পরিমাণ মতো ও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ওর মধ্যে আদা বাটা দিয়ে, কষিয়ে নিতে হবে মশলা টা ভালো করে।
- 5
মশলা টা কষানো হলে ওর মধ্যে অল্প জল দিয়ে নেড়ে নিতে হবে ওর মধ্যে ম্যারিনেট চিকেন দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে।
- 6
কিছুক্ষণ পর ওর মধ্যে চাএর লিকার টা মিশিয়ে নিয়ে নেড়ে ভালো করে চিকেন টা কষানো হয়ে এলে ওর মধ্যে জল পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
- 7
তাহলেই তৈরি আমাদের মশালা মুরগী। গরম ভাত এর সাথে অপূর্ব স্বাদের এই রেসিপি পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (12)