হিং কচুরি
#ebook2
দূর্গাপূজা
রান্নার নির্দেশ সমূহ
- 1
ভেজানো বিউলির ডাল টাকে জল থেকে ছেঁকে নিন। এবার এটাকে বেঁটে নিন অথবা মিক্সিতে গ্রাইন্ড করে নিন (জল না দিয়ে)। এবার একটি কড়াই গরম করতে দিন। এতে ১ চা চামচ ঘী অথবা তেল দিন। এবার এতে হিং দিন। এবার বিউলির বাঁটাটা দিয়ে দিন। লবন দিন। অল্প আঁচে কিছুক্ষন নেড়ে নিন, যখন মিশ্রনটি শুকনো হয়ে যাবে গ্যাস থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন।
- 2
একটি পাত্রে ময়দা, ২ চামচ তেল, লবন নিন, এবার ভালো করে মেখে নিন। এবার একটু একটু করে জল দিয়ে মন্ড বানিয়ে নিন ঠিক যেমন লুচি তৈরীর সময় বানান। এবার ছোটো ছোটো ১২-১৪ টা লেচি বানিয়ে নিন।
- 3
একটা লেচি হাতে নিয়ে গোলাকার দিন, এবার লেচির মধ্যে আঙুলের সাহায্যে ছোটো গর্ত করে সামান্য পরিমান বিউলির ডালের পুর ভরে আবার মুখটা বন্ধ করে গোল করে নিন। এবার বেদনার সাহায্যে লুচির মত বা একটু বড় করে বেলে নিন।
- 4
কড়াইয়ের তেল গরম হলে, কচুরি টা ভেজে নিন। এভাবে সবকটা কচুরি ভেজে নিন।
- 5
গরম গরম পরিবেশন করুন সাদা আলুর তরকারি অথবা মটর আলুর তরকারির সাথে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (12)